একই গল্প, দুই রূপ: রোমান্টিকতা নাকি লোডশেডিং? 🕯️😂

 

একই ঘটনা, কিন্তু ভিন্ন উপস্থাপন! রিতা ও মিতার হাসির গল্পের আড়ালে লুকিয়ে আছে জীবনের দারুণ এক শিক্ষা। বাস্তবতা বনাম প্রেজেন্টেশনের মজার গল্পটি আজই পড়ুন।" (১৪৮ ক্যারেক্টার)




দুই বান্ধবীর ফোনালাপ 📱👭—

রিতা: কি রে গতকাল রাতে তোর হাসবেন্ড অফিস থেকে এসে কি করলো? 🤔

মিতা: কি আর করবে? এসে খেয়ে দেয়ে ঘুম! 🥱 তোর?

রিতা: আর বলিস না! 😍 কালকে অফিস থেকে এসে আমাকে নিয়ে গেলো রেস্টুরেন্টে। 🍽️ সেখানে ডিনার করলাম। তারপর সারা রাস্তা দুজনে হেঁটে বাসায় ফিরলাম। 🚶‍♂️❤️🚶‍♀️ বাসায় গিয়ে ও কি করলো শুনবি?

মিতা: কি করলো? 😮

রিতা: বাসায় গিয়ে সারা ঘরে মোমবাতি জ্বালিয়ে দিল। 🕯️✨ কি সুন্দর যে লাগছিলো দেখতে!!! 🥰

মিতা: বাহ্ তোর স্বামী তো সেই রোমান্টিক!!!!!! 💞✨

​ঠিক তার পরের দিন দুই বান্ধবীর হাসবেন্ড এর ফোনালাপ 🧑‍💼📞🧑‍💼—

রিতার স্বামী: কি রে ভাই কি করলেন বাসায় গিয়ে গতকাল? 🤔

মিতার স্বামী: কি আর করবো! খাইনলাম তার পর ঘুমাইলাম। 🍲😴 আপনি?

রিতার স্বামী: আর বলবেন না ভাই!! জীবনে খালি প্যারা। 🤦‍♂️ কালকে বাসায় গিয়ে দেখি বউয়ের মুখ ভোঁতা। 😠 রান্না করে নাই। তাই বাধ্য হয়ে গেলাম রেস্টুরেন্টে। 💸 সেখানে খাওয়ার পরে পকেট খালি। টাকা নাই। 😭 কি আর করবো! সারা রাস্তা হেঁটে হেঁটে বাসায় গেলাম। 🚶‍♂️🥵 তারপর দেখি আরেক প্যারা!!!!!

মিতার স্বামী: আবার কি?? 😲

রিতার স্বামী: বাসায় গিয়ে দেখি বিদ্যুৎ এর লাইন কেঁটে দিছে। 🔌❌ বিল দেয়া হয় নাই। আর আমি তো আর ভূতের ভয়ে ঘুমাইতে পারি না৷ 👻🫣 তাই সারা ঘরে ভয়ে মোমবাতি জ্বালিয়ে রাখলাম! 🕯️😭

​✨ গল্পের মূলভাব (Moral of the Story) :

"বাস্তবতা সবই এক, প্রেজেন্টেশনটাই আসল!" 🎭


  • ​📝 পরীক্ষার খাতায়: সবাই একই উত্তর লিখবে, তবে যার লেখার ধরণ সুন্দর, নম্বর সেই বেশি পাবে! 💯✍️
  • ​👨‍🏫 ক্লাসরুমে: সব টিচার একই বই পড়াবেন, তবে যার পড়ানোর কৌশল দারুণ, তিনিই সবার প্রিয় হবেন! 🎓🌟
  • ​👥 বাস্তব জীবনে: পরিস্থিতি সবার এক হতে পারে, কিন্তু আপনি সেটাকে কীভাবে দেখছেন আর প্রকাশ করছেন—সেটাই আসল! 😎✨

Discussions & Feedback

No comments:

Post a Comment